More

    আগৈলঝাড়ায় আ.লীগের সমাবেশের পাশে বোমা হামলা, বোমা উদ্ধার

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ দেশব্যাপী বিএনপি’র ডাকা হরতাল ও অবরোধ, গাড়িতে অগ্নিসংযোগ, নৈরাজ্যর প্রতিবাদে বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগের অনুষ্ঠিত উন্নয়ন ও শান্তি সমাবেশের পাশেবোমা হামলা হয়েছে।

    ঘটনাস্থল থেকে দুটি ককটেল বোমা, লাঠিসোটা ও লোহার রড উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আওয়ামী লীগের এক নেতা বাদী হয়ে বিএনপির অর্ধশতাধিক নেতা কর্মীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বৃহস্পতিবার রাতে থানায় মামলা দায়ের করেছে।

    আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, বিএনপির ডাকা হরতাল ও অবরোধের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাকাল ইউনিয়নের পয়সারহাট পশ্চিমপাড় বন্দরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সন্ধ্যায় আওয়ামী লীগের সমাবেশ শেষে নেতা কর্মীরা উপজেলা সদরে ফেরার পথে পয়সারহাট সেতুর পূর্বপাড়ে পৌছলে বিএনপির নেতা—কর্মীরা মহাসড়কের উপর গাছের গুড়ি ফেলে ও টায়ার জালিয়ে জনগনের চলাচল ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

    আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌছলে বিএনপির নেতা—কর্মীরা আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্যেশ্যে করে হামলা চালিয়ে বোমা নিক্ষেপ করে। বোমা বিস্ফোরনের শব্দে আওয়ামী লীগের নেতা—কর্মী ও আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে এদিকসেদিক ছোটাছুটি শুরু করে।

    এঘটনা পুলিশকে জানালে ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে অ—বিস্ফোরিত দুটি বোমা, লোহার রড ও লাঠিসোঠা উদ্ধার করেন।

    এ ঘটনায় বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম পাইক বাদী হয়ে বিএনপি, যুবদল, ছাত্রদলের ২৪ জন নেতা—কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০/৬০ জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে বৃহস্পতিবার রাতেই থানায় মামলা দায়ের করেন।

    মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিল্টন মন্ডল জানান, হামলায় ব্যবহৃত লোহার রড, লাঠিসোটা উদ্ধার করা হয়েছে, আসামীদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Newcomers navigate Mecca Bingo’s fresh member offer with ease and excitement

    Discover What Makes the Mecca Bingo New Member Offer Worth Exploring Unpacking the Appeal of Mecca Bingo’s Latest Welcome Bonus When...