More

    আগৈলঝাড়ায় আওয়ামী লীগের উদোগে মুক্তিযোদ্ধা হত্যা দিবস পালিত

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগের উদোগে মুক্তিযোদ্ধা হত্যা দিবস পালিত হয়েছে।

    দিবসটি পালন উপলক্ষে ৭ নভেম্বর মঙ্গলবার উপজেলা সদরে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা হত্যা দিবসের র‌্যালী শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দলীয় কার্যালয়ের সামনে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত,

    উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বিএনপি যে বিপ্লব ও সংহতি দিবসের কথা বলে মানুষকে ধোকা দিচ্ছে সেই দিনটি ছিল মুলত মুক্তিযোদ্ধাদের হত্যার দিবস।

    এই দিনে জিয়াউর রহমানের নির্দেশে স্বাধীনতাকামী বীর মুক্তিযোদ্ধাদের কৌশলে হত্যা করে জিয়াউর রহমান তার নিজের আসন পাকাপোক্ত করেছিলেন।

    তার অপকর্মের বিরোধীতাকারী মুক্তিযোদ্ধাদের বেছে বেছে হত্যার মধ্য দিয়ে নিজেকে নিস্কন্টক করতে চাইলেও খুনের বদলা হিসেবে সেই জিয়াউর রহমানকেই নৃশংসভাবে খুন হতে হয়েছিল। তাই মুক্তিযোদ্ধা হত্যাকারীদের বিচারের দাবি জানান বক্তারা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Коли інтуїція підказує: чи варто довіряти інтерфейсу mega888?

    Інтуїція та довіра: розбір інтерфейсу mega888 у світі азартних розваг Чи дійсно інтерфейс mega888 заслуговує на нашу увагу? Інтуїція часто підказує...