More

    আগৈলঝাড়ায় আওয়ামী লীগের বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় দলীয় নেতা—কর্মীদের সাথে বিশেষ সাংগঠনিক সভা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সিনিয়র সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।

    মঙ্গলবার বিকেলে মন্ত্রীর সেরাল গ্রামের বাড়িতে প্রধান অতিথি হিসেবে বাগধা ইউনিয়ন আওয়ামী লীগের সকল ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহযোগী সকল সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, দলীয় মেম্বরদের নিয়ে ওই বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।

    সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। অন্যান্যদের মধ্যে সাংগঠনিক সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ,

    উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, জেলা পরিষদ সদস্য পিয়ারা ফারুক বক্তিয়ার,

    বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলী মিয়া, সাধারণ সম্পাদক বজলুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দরা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating 10cric’s sleek interface feels surprisingly effortless from the first click

    Exploring 10cric’s User-Friendly Interface and What Makes It Stand Out The Appeal of a Clean, Intuitive Design When you first land...