More

    আগৈলঝাড়ায় নাশকতা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় সরকার বিরোধী নাশকতা মামলার আসামী বিএনপি নেতা লুৎফর ভাট্টিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    বিএনপি নেতা লুৎফর ভাট্টিকে গতকাল বৃহস্পতিবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে। আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া

    মামলার আসামী দক্ষিন বাগধা গ্রামের মোহাম্মদ ভাট্টির ছেলে ও বাগধা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য লুৎফর ভাট্টিকে (৫০) বুধবার সন্ধ্যায় উপজেলার বাগধা ইউনিয়নের মঠবাজার এলাকা থেকে অভিযান চালিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মিল্টন মন্ডল গ্রেপ্তার করে।

    উল্লেখ্য, গত ২ নভেম্বর বিএনপির ডাকা হরতাল ও অবোরোধের প্রতিবাদে উপজেলার বাকাল ইউনিয়নের পয়সারহাট পশ্চিমপাড় বন্দরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সন্ধ্যায় আওয়ামী লীগের সমাবেশ শেষে নেতা—কর্মীরা উপজেলা সদরে ফেরার পথে পয়সারহাট ব্রীজের পূর্বপাড়ে পেঁৗছলে বিএনপির নেতা—কর্মীরা মহাসড়কের উপর গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জনগনের চলাচল ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

    আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে পেঁৗছলে বিএনপির নেতা—কর্মীরা আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্যেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে বোমা নিক্ষেপ করে।

    বোমা বিস্ফোরনের শব্দে আওয়ামীলীগের নেতা—কর্মী ও আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র ও দুটি ককটেল উদ্ধার করে।

    ওই ঘটনায় বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম পাইক বাদী হয়ে বিএনপি, যুবদল, ছাত্রদলের ২৪ জন নেতা—কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০/৬০জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে ওই রাতেই মামলা দায়ের করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Patient_reflexes_are_key_when_helping_your_chicken_cross_the_chickenroad_safely

    Patient reflexes are key when helping your chicken cross the chickenroad safely from speeding carsUnderstanding the Core Gameplay LoopDifficulty...