More

    আগৈলঝাড়ায় আ’লীগ মনোনীত প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহ’র পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গৌরনদী—আগৈলঝাড়া উপজেলা নিয়ে গঠিত বরিশাল-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র পক্ষে নির্বাচন   কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

    সোমবার সকালে উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন এর কার্যালয় থেকে আবুল হাসানাত আবদুল্লাহর মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

    এসময় সহকারী রিটার্নিং অফিসার ও আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিক, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ,

    সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, ইউপি চেয়ারম্যান বিপুল দাস, সাংগঠনিক সম্পাদক অনিমেষ মন্ডল উপস্থিত ছিলেন। প্রসংগত, বরিশাল—১ আসনে মোট ভোটার সংখ্যা ৩,০৪,৩০৩ জন।

    এর মধ্যে গৌরনদী উপজেলায় ১,৭২,৪৫১ জন এবং আগৈলঝাড়া উপজেলায় ১,৩১,৮৫২ জন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Aventura_digital_e_chickenroad_exigem_reflexos_rápidos_para_evitar_perigos_cons

    Aventura digital e chickenroad exigem reflexos rápidos para evitar perigos constantes na jornada desafiadoraDominando a Arte da Travessia: Estratégias...