More

    বরিশাল—১ আসন আগৈলঝাড়ায় আওয়ামী লীগের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া প্রতিনিধিঃ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠ করার লক্ষে বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগের কর্মীদের নিয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

    রোববার বাগধা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউনুস আলী মিয়ার সভাপতিত্বে সাংগঠনিক সভায় নির্বাচনী আচরণ বিধি যথাযথ প্রতিপালনের মাধ্যমে আগামী ৭ জানুয়ারী অবাধ,

    সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দলের মনোনীত প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ এমপিকে পুনরায় বিজয়ী করতে দলের সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। নির্বাচনী সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত,

    উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভানেত্রী মলিনা রানী রায়,

    বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বজলুল হাওলাদার প্রমুখ।

    এর আগে উপজেলার রাজিহার, বাকাল, গৈলা এবং রত্নপুর ইউনিয়নেও অনুরূপ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navegar sin complicaciones y apostar con confianza en 1win Argentina

    La plataforma ofrece una interfaz intuitiva que facilita la navegación y permite apostar con tranquilidad, adaptándose tanto a usuarios nuevos como experimentados.