More

    আগৈলঝাড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তাকে বরণ ও বিদায়ী নির্বাহী কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা প্রদান

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তাকে বরণ ও বিদায়ী নির্বাহী কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

    উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আগৈলঝাড়া নবাগত নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনকে বরণ ও বদলি জনিত কারনে বর্তমান নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

    সভায় আরও বক্তব্য রাখেন, আগৈলঝাড়া উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত,

    উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম তালুকদার, মলিনা রানী রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশারফ হোসেন,

    নারী নেত্রী এলিনা জাহিনসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ প্রমুখ। পরে নবাগত নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন ও বদলি জনিত কারনে মো. সাখাওয়াত হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

    এসময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা—কর্মচারী, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating Bitcoin Casinos Online Without Losing Your Mind

    Navigating the world of online casino bitcoin can feel overwhelming, but understanding key features and payment options helps keep the experience straightforward and manageable.