More

    কালকিনিতে বেদে পল্লী ভাংচুর মামলায় ছাত্রলীগের সভাপতিসহ ৪২জনের জামিন

    অবশ্যই পরুন

    কালকিনি (মাদারীপুর) সংবাদদাতাঃ বেদে পল্লী ভাংচুর ও হামলা মামলায় মাদারীপুরের উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বাকামিন খানসহ ৪২ জন আসামী জামিন পেয়েছে।

    আজ রোববার বিকালে মাদারীপুর উচ্চ আদালত তাদের এ জামিন প্রদান করেন। এ রায়ে ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করে। আদালত সূত্রে জানাগেছে, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

    ওই নির্বাচনে মাদারীপুর-৩ আসনের আ.লীগের মনোনীত প্রার্থী ড.আবদুস সোবহান গোলাপকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী মোসাঃ তাহমিনা বেগম বিজয়ী হয়। বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচন করে ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান বাকামিন খান।

    কিন্তু গত ৮ জানুয়ারি সকালে পৌর এলাকার চরঠেঙ্গামারা গ্রামের বেদে পল্লীতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটনায় দুর্বৃত্তরা।

    এ ঘটনায় ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বাকামিন খানসহ ৪২জনকে আসামী করে কালকিনি থানায় একটি মামলা দায়ের করেন আ.লীগের পরাজিত প্রার্থী ড. আবদুস সোবহান গোলাপের কর্মী বেদে পল্লীর বাসিন্দা অঞ্জনা খানম।

    এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান অনিক ও সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদার জানান, বেদে পল্লীর সর্দার মনির ও তার ভাই রুপমের অন্তকোন্দলের কারনে বেদে পল্লীতে ভাংচুরের ঘটনা ঘটে। কোন রাজনৈতিক কারনে নয়।

    বিষয়টি রাজনৈতিক খাতে প্রভাবিত করে ছাত্রলীগের সভাপতি বাকামিন খানকে জড়িয়ে একটি মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। ঘটনার দিন বাকামিন এলাকাতেই ছিলেন না। অবশেষে ওই মিথ্যা মামলায় জামিন পেয়েছে বাকামিনসহ ৪২ জন কর্মী।

    এ বিষয় জানতে চাইলে মামলায় বাদী অঞ্জনাকে পাওয়া যায়নি। এব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক ওসি (তদন্ত) মারগুব তৌহিদ জানান, আমরা জেনেছি বাকামিনসহ সকলের জামিন হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Royal Reels: Master Short, High‑Intensity Casino Sessions

    Step into the world of Royal Reels and discover how a single visit can deliver the thrill of a...