More

    আগৈলঝাড়ায় ৮৫ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ৮৫ লাখ টাকা ব্যয়ে বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

    গতকাল বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ৮৫ লাখ টাকা ব্যয়ে মেসার্স হাওলাদার এন্টারপ্রাইজ এর স্বত্তাধিকারী রাসেল হাওলাদারকে ভবন নির্মানের কার্যদেশ প্রদান করা হয়েছে।

    হাফেজ মাওলানা মো. শফিকুল ইসলাম ফারুকীর উদ্বোধন পূর্ব দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম তালুকদার, রাজিহার ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াস তালুকদার, বিদ্যালয়ের সভাপতি এনায়েত হোসেন নান্নু মিয়া, সাবেক সভাপতি মো. সাইদুল সরদার,

    পয়সারহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল হক মিয়া, আওয়ামী লীগ নেতা মো. সিদ্দিকুর রহমান মৃধা, এস এম মতিউর রহমান, জমিদাতা সদস্যগন ও তাদের ওয়ারিশগনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Guida al Dosaggio del Nandrolone Decanoate 30

    Il Nandrolone Decanoate è un composto anabolizzante molto utilizzato nel mondo del bodybuilding e degli sport da forza. Questo...