More

    আগৈলঝাড়ায় মাদক বিক্রিতে নিষেধ করায় একই পরিবারের ৪ জনের উপর হামলা

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় মাদক বিক্রিতে নিষেধ করায় একই পরিবারের ৪ জনের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। এঘটনায় থানায় ১০জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

    আহত সূত্রে জানা গেছে, উপজেলার ফুল্লশ্রী গ্রামের রফিজদ্দিন ফকিরের তিন ছেলে যাকাত, ছালাম, জাকির ফকির দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছে। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলাও রয়েছে। মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর, ডিবি, র‌্যাব ও পুলিশের হাতে একাধিকবার গ্রেপ্তার হয়ে জামিনে এসে পুনরায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন তারা। এলাকাবাসী তিন ভাইয়ের নিয়ন্ত্রিত মাদক ব্যবসা বন্ধের দাবী করে আসলেও তারা কর্নপাত করেনি।

    গতকাল রোববার সকালে একই এলাকার রশিদ ফকিরের ছেলে জুলফিকার ফকির মাদক ব্যবসায়ীদের বড় ভাই এরশাদ ফকিরকে মাদক বিক্রি করতে তার ভাইদের নিষেধ করার কথা বলেন। এঘটনায় এরশাদ ফকিরের সাথে বাইপাস সড়কে বাকবিতন্ডার একপর্যায় সংর্ঘষ শুরু হয়।

    এসময় এরশাদের তিন ভাই যাকাত, ছালাম, জাকিরসহ তাদের পরিবারের ১০—১২জনের একটিদল জুলফিকার ফকিরের উপর হামলা করে। এসময় ছেলেকে হামলার হাত থেকে বাঁচাতে আসলে মা শাবানা বেগম ও ভাই রফিক ফকিরের উপর হামলা করে আহত করে মাদক ব্যবসায়ীরা। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

    এঘটনায় আহত জুলফিকার ফকির বাদী হয়ে গতকাল রোববার দুপুরে এরশাদ ফকিরের তিন ভাইসহ তাদের পরিবারের ১০জনের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

    এঘটনায় বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস বলেন, একাধিকবার উপজেলা আইন—শৃংখলা সভায় মাদকের বিরুদ্ধে বলা হয়েছে। তাদের মাদকসহ গ্রেপ্তারের সময় যারা আহত হয় তারা চিকিৎসা নিয়ে বাড়ি আসার পূর্বে মাদক ব্যবসায়ীরা আদালত থেকে জামিনে বের হয়ে আসেন। গতকাল রোববার সকালের ঘটনাটি আমি শুনেছি। এঘটনা পুলিশ প্রশাসনকে অবহিত করা হবে।

    এঘটনায় অভিযুক্ত এরশাদ ফকির বলেন, আমার ভাইদের মাদক ব্যবসা বন্ধ করতে নিষেধ করলেও তারা আমার কথা শুনছেন না।  রোববার সকালে জুলফিকার ফকির আমাকে গালমন্দ করে। যার কারনে তাকে জিজ্ঞাসা করতে গেলে সে আমার উপর হামলা করে। আমাকে তার হাত থেকে রক্ষা করতে আমার ভাইরা এগিয়ে আসলে তাদের মাদক ব্যবসায়ী বলে গালমন্দ করে জুলফিকার ও তার পরিবারের লোকজন।

    এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মো. জহিরুল ইসলাম লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে পরবতীর্তে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Zufällige_Strategien_und_nv_casino_Erfahrungen_für_kluge_Nutzer_entscheiden_he

    Zufällige Strategien und nv casino Erfahrungen für kluge Nutzer entscheiden heuteDie Auswahl an Spielen im nv casinoDie Bedeutung der...