More

    আগৈলঝাড়ায় বসন্ত বরণ উপলক্ষে প্রথম বারের মতো পিঠা উৎসব অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যর ধারক লালনে শীতের হরেক রকম পিঠা প্রদর্শণ ও বিক্রির মধ্য দিয়ে ঋতুরাজ বসন্ত উৎসবকে বরণ করতে আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রথম বারের মতো পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।

    গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে পিঠা উৎসবের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

    এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, জেলা পরিষদ সদস্য পিয়ারা ফারুক বক্তিয়ার, শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত, সমাজসেবা অফিসার সুশান্ত বালা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম রঞ্জন হালদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশারফ হোসেন,

    উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ—সভাপতি এলিনা জাহিন পুতুল, উজিরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, সমবায় অফিসার রিয়াদ হোসেন, যুব উন্নয়ন অফিসার আসমা বেগম, আনসার ও ভিডিপি অফিসার শাহীনুর জামান, পল্লী সঞ্চয় ব্যাংক অফিসার সমীরণ হাওলাদার, লায়লা পারভীন,

    ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাস, আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, শফিকুল হোসেন টিটুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।

    প্রথম বারের মতো আয়োজন করা পিঠা উৎসবের উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে হরেক রকমের রসালো বাহারী পিঠার পরিদর্শন শেষে উপজেলা পরিষদ চত্বরে উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন স্থানীয় জনগন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Spielspaß ohne Umwege dank klarer Menüführung in Krypto-Casinos

    Krypto-Casinos bieten durch ihre übersichtlichen Menüs einen schnellen Zugang zu Spielen, der besonders für Einsteiger den Einstieg erleichtert und den Fokus auf den Spielspaß legt.