More

    আগৈলঝাড়ায় নকল মুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় নকল মুক্ত পরিবেশে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে বরিশাল শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশগ্রহন করেছে ২ হাজার ২শ ৫৬জন শিক্ষার্থী। মোট অনুপস্থিত ছিল ৮জন।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলায় সাধারণ বোর্ডের আওতায় ৬টি কেন্দ্র, একটি কারিগরি কেন্দ্র এবং একটি মাদ্রাসা কেন্দ্রের অধীনে ২হাজার ২শ ৫৬জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেছে।অনুপস্থিত রয়েছে সাধারণ শাখায় ৭জন এবং মাদ্রাসা বোর্ডে ১জনসহ মোট ৮জন।

    সূত্র মতে, বরিশাল বোর্ডের অধীনে ভেগাই হালদার পাবলিক একাডেমী কেন্দ্রে ২৭৩ জন, শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয় কেন্দ্রে ১৬৩জন, বারপাইকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৮৭জন, বাশাইল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪২৫জন,

    গৈলা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪৩১জন ও বাগধা মাধ্যমিক বিদ্যলয় কেন্দ্রে ৩১৩জন। এরমধ্যে গৈলা কেন্দ্রে ৩জন, বারপাইকা কেন্দ্রে ১জন এবং বাগধা কেন্দ্রে ৩জনসহ ৬জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

    এদিকে গৈলা দাখিল মাদ্রাসা কেন্দ্রে ১৫৯জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। সেখানে অনুপস্থিত ছিল ১জন। কারিগরি বোর্ডের অধীনে শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়েছে ১১২জন শিক্ষার্থী।

    উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরীক্ষা কেন্দ্রের সভাপতি ফারিহা তানজিন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Les Merits de Sustanon pour les Athlètes

    Sustanon est un mélange unique de quatre esters de testostérone qui offre des avantages exceptionnels pour les athlètes et...