More

    আগৈলঝাড়ায় ধর্মীয় ভাবগম্ভীর মধ্যে দিয়ে পবিত্র শবে বরাত পালিত

    অবশ্যই পরুন

    ধর্মীয় ভাবগম্ভীর মধ্যে দিয়ে রোববার এশার নামাজের পর মসজিদে মসজিদে ছিল পবিত্র শবে বরাতের ফজিলত ও তাৎপর্য নিয়ে আলোচনা, মিলাদ মাহফিল, দোয়া—মিলাদ, জিকির—আশকান করে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া—মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

    এই রজনীকে কেন্দ্র করে প্রিয়জনদের কবর জিয়ারত পাশাপাশি রাত জেগে কোরআন তেলোওয়াত, নামাজসহ বিভিন্ন নফল এবাদতের মাধ্যমে বিনিদ্র রজনি কাটিয়েছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিরা। ফারসি ‘শব’ শব্দের অর্থ রাত আর ‘বরাত’ অর্থ মুক্তি।

    রোববার ছিল সেই মুক্তির রাত বা লাইলাতুল বরাত। হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত হিসেবে পরিচিত। এই রাতে বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন মহান আল্লাহ।

    মহিমান্বিত এই রাতে পরম দয়ালু মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, পবিত্র কোরআন তেলোওয়াত ও জিকিরে মগ্ন থেকে অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন আল্লাহর প্রিয় বান্দারা।

    উপজেলা কেন্দ্রীয় মসজিদ, মডেল মসজিদসহ এশার নামাজেই বিভিন্ন মসজিদেই মুসুল্লীদের ভিড় লক্ষ করা গেছে। নানা বয়সী ধর্মপ্রাণ মুসল্লীরা মসজিদে আসেন জামাতে নামাজ আদায় করতে।

    আরব্য রজনীর এই বিশেষ রাতে সকল মসজিদসহ বাড়িতে বাড়িতে রাত জেগে নামাজ ও নফল এবাদত বন্দিগীর মাধ্যমে বিনিদ্র রাত কাটিয়েছেন ধর্মপ্রাণ মুসল্লীরা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Glucksspielgewinne sind abgabenfrei, aus welchem grund eltern fur via Schwarzgeld weiters Geldwasche auf den fu?en stehen konnen

    Gegenstandlich kritisierte unser FATF within Annex Kohlenstoff, auf diese weise parece bei Bundesrepublik in betrieb besonderen Strafbestimmungen pro Falle...