More

    আগৈলঝাড়ায় স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্য কার্ড দেয়াড় নামে টাকা নেয়ার অভিযোগ

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় ৯ হাজার ৪ শত ৬৩টি পরিবারকে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির (এসএসকে) স্বাস্থ্য কার্ড দেওয়ার নামে টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

    জানা গেছে, গত ডিসেম্বর মাসের ২৬ তারিখে দারিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারের নিবন্ধন ও তালিকাভুক্তি সম্পন্ন করতে উপজেলার ৫টি ইউনিয়নে ১০জন ফিল্ড এ্যসিষ্টেন্ট নিয়োগ দেয় স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে)।

    তারা উপজেলার দারিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারের তথ্য সংগ্রহ ও স্বাস্থ্য কার্ড দেয়াড় নামে ৫০টাকা করে নেয়ার অভিযোগ উঠে তাদের বিরুদ্ধে। সরেজমিন উপজেলার দক্ষিণ শিহিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির ফিল্ড এ্যসিষ্টেন্ট সৈকত মধু ও কবিতা খানম বিভিন্ন পরিবারের কাছ থেকে স্বাস্থ্য কার্ড দেয়াড় নাম করে ৫০ টাকা নিচ্ছে।

    অভিযোগের সত্যতা স্বীকার করে ফিল্ড এ্যসিষ্টেন্ট সৈকত মধু ও কবিতা খানম বলেন, আমরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেয়ার কারণে তাদের কাছ থেকে ৫০ টাকা করে নিয়েছি। স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির (এসএসকে) সুপারভাইজার সাইদুল ইসলাম সাগর জানান, কোন পরিবারের কাছ থেকে টাকা নেয়ার কোন নিয়ম নেই।

    তারা যে-সব পরিবারের কাছ থেকে টাকা নিয়েছে তাদের ডেকে সেই টাকা ফেরত দেয়াড় জন্য বলা হয়েছে। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, সরকারি হাসপাতালসমূহের রোগীদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করার নিমিত্তে স্বাস্থ্য সেবা বিভাগের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর হতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির (এসএসকে) আওতায় বিভিন্ন পরিবারকে স্বাস্থ্য কার্ড দেওয়ার নামে টাকা নেয়ার অভিযোগের বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    If you would like multiple membership, check in on most other sweepstakes gambling enterprises instead

    On Splash Coins, it is small, simple, and generally simply demands a picture of the ID or a beneficial...