More

    আগৈলঝাড়ায় ডাকাত সন্দেহে ১৭ জন সদস্য আটক

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় ডাকাত সন্দেহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১৭ সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১২টার দিকে উজিরপুর উপজেলার সাতলা থেকে বরিশালের আগৈলঝাড়া উপজেলার নদী বন্দর বাগধা বাজারের স্থানীয়দের কাছে ফোন আসে দুইটি স্পিড বটে ১৫—২০ জনের একটি ডাকাত দল বাগধা বাজারের দিকে যাচ্ছেন।

    এঘটনায় স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় সবাইকে ডাকাতদলকে প্রতিরোধের আহ্বান জানান। এর কিছুক্ষণ পর বাগধা বাজারে দুটি স্পিড বটে আসা ১৭ জন সদস্যদের স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করলে প্রথমে তারা জানান ডিবির সদস্য, পরে স্থানীয়রা পরিচয় পত্র দেখতে চাইলে দু—একজন বাদে অন্যান্যরা পরিচয়পত্র দেখাতে না পারায় স্থানীয়দের সন্দেহ আরো বেড়ে যায়।

    পরে তাদের বাগধা বাজারের একটি দোকানে বসিয়ে রেখে বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি ও আগৈলঝাড়া পুলিশকে খবর জানান। ইতিমধ্যে বাগধা বাজারে ডাকাত ধরা পরার সংবাদ ছড়িয়ে পরলে মুহূর্তের মধ্যে শত—শত এলাকাবাসী ও ব্যবসায়ীরা জড়ো হন। তাৎক্ষণিক আগৈলঝাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ লোকজন সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়স্ত্রনে আনে।

    পরে পুলিশ ১৭জনকে ওই রাতেই উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাদের থানায় নিয়ে আসর পর থানার ওসি মো. আলম চাঁদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন এর সাথে ফোনে কথা বলে তাদের পরিচয় নিশ্চিত হয়ে তাদের ছেড়ে দেয়।

    এব্যাপারে বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি জানান, আটককৃত ১৭জনকে থানায় নিয়ে যায়। পুলিশ তাদের পরিচয় নিশ্চিত হয়ে ছেড়ে দেয় বলে জানায়। এব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলম চাঁদ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন, উপ—পরিদর্শক ইশতিয়াক, আব্দুল মজিদ, সহকারী উপ—পরিদর্শক ফারুক হোসেনসহ ১৭ জনের একটি দল মাদকের অভিযানে বাগধা আসেন।

    তাদের পরিচয় জানার পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এব্যাপারে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা উদ্ধারে ১৭জন সদস্যের একটি টিম আগৈলঝাড়ার বাগধা বাজারে যাওয়া হয়।

    পরে স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্য, পুলিশ এসে উত্তেজিত জনতার কাছ থেকে উদ্ধার করে আমাদের থানায় নিয়ে আসে। পরিচয় নিশ্চিত হওয়ার পরে আমাদেরকে ছেড়ে দেওয়া হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    The searched real cash gambling enterprises allow very easy to withdraw finance

    We remark betting standards, eligible games, deposit constraints, expiration rules, and other restrictions to choose if or not a...