More

    আগৈলঝাড়ায় এসিল্যান্ড উম্মে ইমামা বানিনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো মাদ্রাসা ছাত্রী

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় বর আসার আগেই কনের বাড়িতে এসিল্যান্ড উপস্থিত হওয়ায় বাল্যবিয়ের হাত থেকে রাক্ষা পেল এক মাদ্রাসা ছাত্রী।

    রোববার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার বাগধা ইউনিয়নের মধ্য চাঁদত্রিশিরা গ্রাামে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টে্রট উম্মে ইমামা বানিন বলেন, দুপুরে তাড়ারভিটা গ্রামের এক যুবকের সাথে মধ্য চাঁদত্রিশিরা গ্রামের স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণির এক ছাত্রীর বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ে বাড়িতে সকল প্রস্তুতি সম্পূর্ণ ছিল।

    বিষয়টি স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে দুপুরে কনের বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেওয়া হয়। পরে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে ওই ছাত্রীর দাদী জাহিদা বেগমের কাছ থেকে মুচলেকা আদায় করেন।

    বাল্যবিয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। এ সময় স্থানীয় ইউপি সদস্যসহ আগৈলঝাড়া থানা পুলিশ উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Bonus adaugat fara depunere 2026 Oferte acum de cel mai bun fara depunere

    Bonusul trebuie activat chiar inainte depunere asta este Subjugate cerin?elor din rulaj Acest Intrebare difera de pe un entuziast cazino...