More

    মুলাদীর নদী থেকে রাক্ষুসে জালসহ দুই জেলে আটক

    অবশ্যই পরুন

    বরিশালের মুলাদী উপজেলার আড়িয়াল খা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ রাক্ষুসে জালসহ দুই জেলেকে আটক করা হয়েছে।

    আজ সোমবার দুপুরে মুলাদী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, রোববার দিনভর আড়িয়াল খা নদীতে অভিযান চালিয়ে আনুমানিক ছয় লাখ টাকা মূল্যের ছয়টি রাক্ষুসে বেহুন্দি জাল জব্দ ও দুই জেলেকে আটক করা হয়।

    একইদিন রাতে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করার পাশাপাশি আটককৃত দুই জেলেকে মোবাইল কোর্টের মাধ্যমে চার হাজার টাকা করে মোট আট হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন মুলাদী উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দীন।

    এ সময় মুলাদীর সেলিমপুর পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ আখতারুজ্জামান উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...