More

    আগৈলঝাড়ায় বিএনপি’র আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের দল থেকে পদত্যাগ

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় সংবাদ সম্মেলন করে দলের পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে দলের নীতি, আদর্শ আর নেতাদের উদাসীনতা, অদক্ষতা ও নিষ্কর্মা কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করলেন বিএনপি’র আহ্বায়ক কেএম রেজাউল ফয়েজ রেজা ও যুগ্ম আহ্বায়ক লাভলু ভাট্টি।

    গতকাল শুক্রবার সকাল ১১টায় আগৈলঝাড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের পদ থেকে পদত্যাগ করে লিখিত বক্তব্য পাঠ করেন বাগধা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কেএম রেজাউল ফয়েজ রেজা ও যুগ্ম আহ্বায়ক লাভলু ভাট্টি। পদত্যাগকারী নেতা রেজা ইতঃপূর্বে বিএনপির মনোনয়ন নিয়ে বাগধা ইউনিয়ন পরিষদে দলীয় প্রতীকে চেয়ারম্যান পদেও নির্বাচন করেছিলেন।

    সংবাদ সম্মেলনে তারা অভিযোগে বলেন, বিএনপি করে হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েও দলের কাছ থেকে কোন রকমের সাহায্য সহযোগিতা ও সহানভূতি না পাওয়া এমনকি হামলা মামলার শিকার হয়েও নেতাদের খোঁজ না নেওয়ার কারণে দলীয় অভিভাবক শূন্য হয়ে তারা আজ সর্বস্বান্ত। দলের উপজেলা আহ্বায়ক কবির হোসেন তালুকদার দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন আর সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না কখনো এলাকাতেই আসেন না। দলীয় কারণে হামলা মামলার শিকার হয়ে একাধিবার জেলহাজতে থাকলেও রাজনৈতিক কোন অভিভাবকের কোন সহানুভূতি পাওয়া যায়নি।

    বিএনপি নেতাদের উদাসীনতা, অদক্ষতা ও নিষ্কর্মা কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে তারা পরিবার পরিজনের কথা চিন্তা করে শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করেছেন। এসময় পদত্যাগের কারণ উল্লেখ করে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা। অন্য কোন দলে যোগদান করবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পদত্যাগকারী ওই দুই বিএনপি নেতা বলেন, সেটা সময়ই বলে দেবে। রাজনীতি করা মানুষের জন্য; আর মানুষের খোরাক হলো রাজনীতি করা।

    তাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবাই রাজনীতির সাথে জড়িত রয়েছে। আমরাও এর ব্যতিক্রম নয়। জনকল্যাণে আদর্শের রাজনীতি করার সুযোগ পেলে ভবিষ্যতে অবশ্যই রাজনীতির সাথে যুক্ত হবো। ২০২৩ সালের ২৬ আগস্ট উপজেলার বাগধা ইউনিয়ন বিএনপি’র কেএম রেজাউল ফয়েজ রেজাকে আহ্বায়ক ও লাভলু ভাট্টিকে যুগ্ম আহ্বায়ক করে ৫২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কবির হোসেন তালুকদার ও সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না।

    এব্যাপারে উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না জানান, বাগধা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কেএম রেজাউল ফয়েজ রেজা দীর্ঘদিন ধরে কোন সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত না থেকে অরাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে ২ মে তাকে লিখিত ভাবে শোকজ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Como Maximizar o Pacote de Boas-Vindas do Alawin

    Índice1. Registo e Ativação do Bónus2. Entendendo a Estrutura do Bónus3. Estratégias para Cumprir os Requisitos de Aposta4. O...