More

    আগৈলঝাড়ায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৯টি ব্যবসা প্রতিষ্ঠানে ৩১ হাজার টাকা জরিমানা

    অবশ্যই পরুন

    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে বরিশালের আগৈলঝাড়ায় ৯টি ব্যবসা প্রতিষ্ঠানে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    আইন—শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ—পরিচালক অপূর্ব অধিকারী, বরিশাল জেলার সহকারী পরিচালক সুমি রানি মিত্র ও ইন্দ্রানী দাস এই অভিযান পরিচালনা করেন।

    এসময় উপজেলা সদরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে শান্তি রঞ্জন মিষ্টান্ন ভান্ডারকে ২ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়ায় সাকিল ফার্মেসিকে ৩ হাজার টাকা, রায় মেডিকেলকে ৪ হাজার টাকা, প্রমীলা ফার্মেসিকে ৪ হাজার টাকা, পলাশ মেডিকেল হলকে ১ হাজার টাকা, অসীম মেডিসিন হাউজকে ১২ হাজার টাকা,

    ব্যবসা প্রতিষ্ঠানে মূল্যে তালিকা না থাকার অপরাধে মুদি দোকানের মালিক মানিক দাসকে ১ হাজার টাকা, মামুন ফল ভান্ডারকে ২ হাজার টাকা, দীপক বৈরাগীকে ২ হাজার টাকাসহ ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন থানার এসআই মনিরুজ্জামান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সুকলাল শিকদার ও আইন—শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Energycasino6 No Deposit Bonus: Elérhető-e és Hogyan Szerezhető Be

    TartalomMi is az a No Deposit Bonus pontosan?Az Energycasino6 No Deposit Ajánlat ValóságaHogyan Aktiválhatod a Bónuszt (Lépésről Lépésre)Gyakori Akadályok...