More

    আগৈলঝাড়ায় স্বামী ও তার পরিবার সদস্যদের বিরুদ্ধে থানায় অভিযোগ নারী ইউপি সদস্যের

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে নির্যাতনসহ শ্লীলতাহানী ও ছিনতাইয়ের অভিযোগ করেছেন এক নারী ইউপি সদস্য।

    উপজেলার রত্নপুর ইউনিয়নের ২নং সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য সুমা বাড়ৈর (২০) থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, আট বছর আগে বারপাইক গ্রামের মাধব বৈদ্যর ছেলে শংকর বৈদ্যর সাথে তার সামাজিকভাবে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে চার বছরের একটি মেয়ে রয়েছে।

    বিয়ের পর থেকেই পরিবার সদস্যদের প্ররোচনায় স্বামী শংকর বৈদ্য তাকে বিভিন্ন কারণে অকারণে শারীরিকভাবে ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলো। নির্যাতনের ধারাবাহিকতায় বুধবার (১৫মে) দুপুরে স্বামী শংকরের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে স্বামী শংকর, ভাশুর পরিমল, শাশুড়ি সরস্বতী, জাঁ জোসৎস্না তাকে বেদম মারধর শুরু করে।

    স্বামী ও তার পরিবারের মারধরের বিষয়টি সুমা ফোনে তার বোন সুমিত্রা গোলদার ও সুবর্ণাকে জানালে তারা মোল্লাপাড়া থেকে ঘটনাস্থলে উপস্থিত হলে শংকরের পরিবার সদস্যরা তাদের উপরও আকস্মিক চড়াও হয়। এসময় তারাও মারধরের শিকার হয়। হামলার সময় শাশুড়ি সরস্বতী রানি শুমার বোন সুমিত্রার গলার স্বর্ণের চেইন নিয়ে যায় এবং ভাশুর পরিমল বৈদ্য তার ছোট বোন সুবর্ণা বাড়ৈকে টেনে হিঁচড়ে শ্লীলতাহানী ঘটায়।

    তাদের ডাকচিৎকারে পাশ^বর্তী লোকজন ছুটে এসে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। ঘটনার আইনি বিচার দাবি করে ইউপি সদস্য সুমা জানান, একজন নারী ইউপি সদস্য হিসেবে তিনি স্বামী ও তার হামলাকারী পরিবার সদস্যদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। এঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Online ports are perfect fun playing, and some users delight in all of them simply for entertainment

    For folks who see our needed casinos on the internet right now, you might be to play free harbors...