More

    আগৈলঝাড়ায় ১৮দিন যাবত মাদ্রাসা ছাত্র নিখোঁজ

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় ১৮দিন যাবত খোঁজ নেই মাদ্রাসার আবাসিক ছাত্রের। মাদ্রাসা কতৃর্পক্ষের চরম উদাসীনতার কারণে অভিভাবকদের সাথে যোগাযোগ না থাকায় ১৮দিন পরে পরিবারে ছেলে নিখোঁজের ঘটনা প্রকাশ পায়। থানায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে।

    থানায় দায়ের করা ডায়েরি সূত্রে জানা গেছে, উপজেলার খাজুরিয়া গ্রামের নূর মোহাম্মদ তালুকদারের ছেলে মো. আবদুল্লাহ তালুকদার (১৫) উপজেলা সদরের ফুল্লশ্রী এলাকায় অবস্থিত আল—জামিয়াতুল নাফিজিয়া হাফিজিয়া মাদ্রাসায় (মার্কাস) আবাসিক ছাত্র হিসেবে হেফজ বিভাগে পড়াশুনা করতো।

    গত ২ মে থেকে আবদুল্লাহ তার পরিবারের সাথে কোন যোগাযোগ না থাকায় তার বাবা—মা মাদ্রাসা কতৃর্পক্ষের সাথে যোগাযোগ করেন। মাদ্রাসা কর্তৃপক্ষ ওই আবাসিক ছাত্রের অনুপস্থিতির ব্যাপারে কিছু জানেন না বলে তাদের জানায়। ওই মাদ্রাসায় শিক্ষার্থীরা নিখোঁজ হলেও কর্তৃপক্ষ তার পরিবারকে বিষয়টি অবহিত না করার অনেক অভিযোগ রয়েছে।

    ১৮দিন ছেলের কোন খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে গত শনিবার বিকেলে থানায় নিখোজ জিডি করেন। মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো. রফিকুল ইসলাম ফোন না ধরায় তার বক্তব্য পাওয়া যায়নি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    SpinSpirit Casino se demarque semblablement dans le site internet a l�egard de cashback cadeau

    Spin Casino est en cours a l�egard de entourage forte afin de gagner en votre savoir connaissances de jeux Si...