More

    আগৈলঝাড়ায় গাছ কাটায় বাঁধা দেয়ায় বৃদ্ধ প্রতিবন্ধীকে দুই দফায় পিটিয়ে আহত

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় নিজ জমিতে লাগানো বাঁশ ও বিভিন্ন প্রজাতির গাছ কাটতে বাঁধা দেয়ায় প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ শারীরিক প্রতিবন্ধীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে।

    আহত ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের বজলুর রহমান সিকদারের ছেলে শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ এসকেন্দার আলম সিকদারের (৬০) নিজ জমিতে লাগানো বাঁশ ও বিভিন্ন প্রজাতির প্রায় ২ লক্ষ টাকার গাছ সম্প্রতি ভাইর ছেলে আনসার সিকদার কেটে নেয়।

    তখন গাছ কাটতে বাঁধা দিলে প্রতিপক্ষের আনসার সিকদার ও তার সহযোগীরা শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ এসকেন্দার আলম সিকদারকে মারধর করে। পরে শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ এসকেন্দার আলম সিকদার বাদী হয়ে গত ২০ মে বরিশাল আদালতে মামলা দায়ের করেন।

    আদালতের বিচারক মামলাটি গ্রহন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্ত করার নির্দেশ দেয়। গত ৩১ মে আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর দুই কর্মকর্তা উত্তর শিহিপাশা শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ এসকেন্দার আলম সিকদারের বাড়িতে যায়।

    তারা তদন্ত শেষে বাড়ি থেকে যাওয়ার আধাঘন্টা পরে তার ভাইর ছেলে প্রতিপক্ষের আনসার সিকদার, তার ভাই আয়াতুল সিকদার, আশ্রাফুল সিকদার, নাসরুল সিকদার ও আলমাস সিকদারের নেতৃত্বে বৃদ্ধ এসকেন্দার আলম সিকদারকে লাঠি দিয়ে এলোপাথারি পিটিয়ে গুরুতর আহত করে রাস্তায় ফেলে রাখে। পরে স্থানীয়রা বৃদ্ধ এসকেন্দার আলম সিকদারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Pursue all of us to your social network getting surprise freebies and you will exclusive people situations

    LuckyLand are a legal U All of our greatest-level players discovered consideration service, early usage of the fresh games launches,...