More

    আগৈলঝাড়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় ২০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত দুই জনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে।

    আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম জানান, উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর কালীবাড়ি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের দক্ষিণ পাশের পুকুর পাড়ে শনিবার (১৫ জুন) রাত সাড়ে দশটার দিকে দুই মাদক ব্যবসায়ী মাদক বিক্রির জন্য অবস্থান করেছে এমন খবরে সেখানে অভিযান চালায় এসআই শফিকুল ইসলাম।

    অভিযানে পয়সারহাট গ্রামের শেখ সেলিমের ছেলে শেখ ফাহাদ (১৮) এবং একই গ্রামের সরোয়ার শেখ এর ছেলে সৈকত শেখ (১৯)কে ২০পিচ ইয়াবাসহ আটক করে পুলিশ। এ ঘটনায় এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন।

    গ্রেপ্তারকৃত দুই আসামী শেখ ফাহাদ ও সৈকত শেখকে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Zufällige_Strategien_und_nv_casino_Erfahrungen_für_kluge_Nutzer_entscheiden_he

    Zufällige Strategien und nv casino Erfahrungen für kluge Nutzer entscheiden heuteDie Auswahl an Spielen im nv casinoDie Bedeutung der...