More

    আগৈলঝাড়ায় জমির বিরোধকে কেন্দ্র করে একজন নিহত

    অবশ্যই পরুন

    পৈত্রিক সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে আপন চাচাতো ভাইয়ের হামলায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের পুত্র বাদী হয়ে আগৈলঝাড়া থানায় হত্যা মামলা দায়ের করেছে।

    আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম জানান, উপজেলার রত্নপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দত্তেরাবাদ গ্রামের হাজী আব্দুল আলী মাস্টারের ছেলে রেলওয়ে বিভাগের অবসরপ্রাপ্ত কর্মচারী নুরুল ইসলাম ওরফে খোকন সরদার (৬০) তার নিজ বাড়ির জায়গার সীমানা নিয়ে জয়নাল সরদারের ছেলে একই বাড়ির চাচাতো ভাই খলিল সরদারের এর সাথে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘ দিন বিরোধ চলে আসছিলো।

    স্থানীয়রা বিরোধ মিমাংসায় সালিশ বৈঠক করলেও তাতে প্রতিপক্ষরা কোন কর্ণপাত না করে ওই বিরোধের মধ্যেই নুরুল ইসলামের পুরাণ ঘরের জায়গায় ভবন নির্মাণে বাধা প্রদান করে প্রতিপক্ষরা। ঘটনার জের ধরে গত মঙ্গলবার (১২জুন) দুপুরে প্রতিপক্ষের সাথে বাকবিতণ্ডার সময়ে খলিলুর রহমান ও জব্বার শেখ নুরুল ইসলামকে এলোপাতাড়ি মারধর শুরু করে।

    পিতা নুরুল ইসলামের ডাক চিৎকার শুনে পিতাকে রক্ষায় ছেলে রাকিবুল ইসলাম দৌড়ে এগিয়ে এলে প্রতিপক্ষরা পালিয়ে যায়। নুরুল ইসলামকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

    এ ঘটনায় নিহত নুরুল ইসলামের ছেলে মো. রাকিবুল ইসলাম বাদী হয়ে শুক্রবার (১৪ জুন) রাতে খলিলুর রহমান ও জব্বার সরদারের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় হত্যা মামলা দায়ের করেছে।

    মামলার পর আসামীরা পলাতক থাকায় তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Νέα Καζίνο Online: νέες επιλογές για Έλληνες χρήστες

    Νέα Καζίνο Online: νέες επιλογές για Έλληνες χρήστες Η βιομηχανία των διαδικτυακών καζίνο μεταμορφώνεται διαρκώς, και κάθε χρονιά βγαίνουν νέες...