More

    আগৈলঝাড়ায় স্বামীর বাড়িতে স্ত্রীকে শারীরিক নির্যাতন করে বের করে দেয়ার অভিযোগ, আহত ৩

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় এক কলেজ ছাত্রী দীর্ঘদিন প্রেম করে বিয়ে করে স্বামীর বাড়িতে গেলে তাকে শারীরিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

    এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গুরুতর আহত কলেজ ছাত্রীসহ তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিন চাঁদত্রিশিরা গ্রামের সুবোধ মন্ডলের মেয়ে ও শশীকর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী লিলি মন্ডলের সাথে পরিচয় হয় একই উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠী গ্রামের তাপস হালদারের ছেলে সৌভিক হালদারের। তাদের মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পরে উভয় ঢাকায় পালিয়ে গিয়ে ২০২৩ সালের ১লা ফেব্রুয়ারী গেণ্ডারিয়া শ্রীশ্রী শিব মন্দিরে গিয়ে বিয়ে করে।

    পরে একই বছরের ৭ই এপ্রিল বরিশাল নোটারী পাবলিক কার্যালয়ে গিয়ে পুনরায় আদালতের মাধ্যমে তারা বিয়ে করে। বিয়ের পরে তারা বিভিন্ন স্থানে গিয়ে স্বামী স্ত্রী হিসেবে বসবাস করেন। এঘটনায় সৌভিক হালদারের পিতা তাপস হালদার ও মাতা নিতু রানী হালদার জানতে পেরে তারা ক্ষুব্দ হয়ে ওঠেন। তারা লিলি মন্ডলকে পূত্রবধূ হিসেবে মেনে নিতে চাচ্ছে না। ২৭ জুন (বৃহস্পতিবার) সকালে লিলি মন্ডল স্বামীর অধিকার নিয়ে সৌভিক হালদারের পশ্চিম সুজনকাঠী গ্রামের বাড়িতে গেলে তাকে শারীরিক নির্যাতন করে তার পরিধেয় কাপড় ছিড়ে শ্লীলতাহানি ঘটায় শ্বশুর তাপস হালদার।

    এঘটনায় বাঁধা দিতে গেলে লিলি মন্ডলের মা ববিতা হালদার ও প্রতিবেশী সুর্বনা হালদারকে মারধর করে আহত করে তারা। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

    লিলি মন্ডল জানান, তার স্বামীর বাড়িতে ওঠার চেষ্টা করা হলে আমাকে ও আমার পরিবারের সকলকে হত্যার হুমকি দেয় শ্বশুর তাপস হালদার। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে লিলি মন্ডল বাদী হয়ে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

    অভিযুক্ত স্বামী সৌভিক হালদার জানান, লিলি মন্ডলের সাথে প্রেমের সম্পর্কের জেরে আমরা গেণ্ডারিয়া শ্রীশ্রী শিব মন্দিরে গিয়ে বিয়ে করি এবং বরিশাল নোটারী পাবলিক কার্যালয়ে গিয়ে পুনরায় আদালতের মাধ্যমেও আমাদের বিয়ে হয়। বিয়ের পরে আমরা বিভিন্ন স্থানে গিয়ে স্বামী স্ত্রী হিসেবে বসবাস করি।

    কিন্তু আমার স্ত্রী লিলি মন্ডলকে পূত্রবধূ হিসেবে মেনে নিতে চাচ্ছে না আমার পরিবার। এব্যাপারে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম জানান, এক কলেজ ছাত্রী তার স্বামীর বাড়িতে গেলে তাকে শারীরিক নির্যাতন করে তার শ্বশুর বাড়ির লোকজন তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Коли інтуїція підказує: розгадка простоти в mega888 apk для новачків

    Для тих, хто тільки починає, інтерфейс mega888 apk виглядає максимально зрозумілим, що допомагає швидко орієнтуватися в основних функціях без зайвих складнощів.