More

    আগৈলঝাড়ায় যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা অহিদুজ্জামান নিলুককে সংবর্ধনা প্রদান

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় যুক্তরাষ্ট্র প্রবাসী, সমাজসেবক, বিএনপি নেতা অহিদুজ্জামান নিলুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

    গতকাল রোববার দুপুরে আগৈলঝাড়া প্রেসক্লাবের অয়োজনে প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীমের সভাপতিত্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এফএম নাজমুল রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা অহিদুজ্জামান নিলু।

    এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সরদার হারুন রানা, মো. সাইফুল ইসলাম, কেএম আজাদ রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি এইচ এম মাসুম, আকাশ মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর বিশ্বাস ননী, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মানিক মোল্লা, বরুণ বাড়ৈ,

    মো. মনিরুজ্জামানসহ অন্যান্যরা। বক্তারা বলেন, প্রবাসে অবস্থান করেও তিনি এলাকার উন্নয়ন ও সামাজিক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। পরে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Efectos del IGF-1 LR3 y su Uso en Péptidos

    El IGF-1 LR3 (Factor de Crecimiento Insulinico tipo 1 modificado) es un péptido que ha ganado popularidad en el...