More

    আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আটজন চিকিৎসকের যোগদান

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ দীর্ঘদিনের চিকিৎসক সংকটের অবসান ঘটছে বরিশালের আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে। ৪৮তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)’র নিয়োগপ্রাপ্ত ৮জন চিকিৎসক এই স্বাস্থ্য কমেপ্লক্সে গতকাল বৃহস্পতিবার যোগদান করেছেন। এতে স্থানীয় সাধারণ লোকজনের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা চিকিৎসা নিতে এসে চিকিৎসা না নিয়ে আর বাড়ি ফিরে যেতে হবে না।

    গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীব’র সভাপতিত্বে সদ্য নতুন যোগদানকৃত ৮জন চিকিৎসকদের ফুল দিয়ে বরন করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন আরএমও ডা. শিশির কুমার গাইন, ডা. মিলন হালদারসহ প্রমুখ। দীর্ঘ ৮বছর ধরে আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট থাকার পর ৪৮তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)’র থেকে ৮ জন চিকিৎসক যোগদান করায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সংকট কেটে যাচ্ছে।

    নবনিযুক্ত চিকিৎসকরা হলেন মোসা. সুমাইয়া তাসনীম তনিমা, মো. শামীম হোসেন, সাবরিনা ইসলাম, নাসফিন জাহান নিসা, শাহানাজ পারভীন সেতু, শাহ্ধসঢ়; মো. বদরুল আলম ও নুসরাত জাহান। নতুন চিকিৎসকরা তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করবেন বলে তারা অঙ্গীকার ব্যক্ত করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    CasinoZer Dépôt USDT : TRC20 vs ERC20 vs BEP20

    SommaireComprendre les Réseaux Blockchain pour l'USDTComparaison Détaillée : Frais, Vitesse et LimitationsProcédure de Dépôt en USDT sur CasinoZerProblèmes Fréquents...