More

    আগৈলঝাড়ায় এয়ারগান দিয়ে অবৈধ পাখি শিকারে বাঁধা দেওয়ায় একজনকে পিটিয়ে আহত

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় মাছের ঘেরে এয়ারগান দিয়ে অবৈধভাবে পাখি শিকারে বাঁধা দেওয়ায় অশোক মিস্ত্রি নামে এক ব্যক্তিকে পিটিয়ে গুরুতর আহত করেছে বখাটেরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় রোববার বিকেলে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

    আহত সূত্রে জানা যায়, রোববার সকালে উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের একটি মাছের ঘেরে এয়ারগান দিয়ে অবৈধভাবে পাখি শিকারের চেষ্টা করে চক্রীবাড়ি গ্রামের রহিম হাওলাদারের বখাটে ছেলে লিমন ও ফকু হাওলাদার। এসময় পাখি শিকারে বাঁধা দেয় লক্ষ¥ন মিস্ত্রীর ছেলে অশোক মিস্ত্রী। এতে বখাটেরা ক্ষিপ্ত হয়ে অশোককে পিটিয়ে গুরুতর আহত করে।

    স্থানীয়রা আহত অশোক মিস্ত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় অশোক মিস্ত্রী বাদী হয়ে রোববার বিকেলে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, সোমবার সকালে ঘটনাটি মামলা আকারে নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Finaston 1 mg Utinon: Ciclo de Preparados de Insulina

    Introducción a Finaston 1 mg Utinon El Finaston 1 mg Utinon es un medicamento utilizado principalmente en el tratamiento de...