More

    আগৈলঝাড়ায় নারী মাদক ব্যবসায়ীসহ দুইজন গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় মাদকদ্রব্য বিক্রির সময় স্থানীয় জনতা এক নারী মাদক ব্যবসায়ীসহ দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অলিউল ইসলাম জানান, রোববার উপজেলার রত্নপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রত্নপুর গ্রামের মাদক ব্যবসায়ী আসাদুল হাওলাদারের স্ত্রী মাদক ব্যবসায়ী লিজা বেগম (৩০) এর কাছ থেকে মোহনকাঠি গ্রামের নকুল বৈরাগীর ছেলে নিরব বৈরাগী মাদকদ্রব্য ইয়াবা ক্রয় করে।

    এসময় ওই গ্রামের শতাধিক জনতা নিরবকে আটক করে। পরে স্থানীয়রা মাদকদ্রব্য ইয়াবা বিক্রেতা নারী মাদক ব্যবসায়ী লিজাকে ৮পিস ইয়াবাসহ আটক করে। এসময় মাদকের ডিলার ফরিদ হাওলাদার পালিয়ে যায়। স্থানীয়রা থানায় খবর দিলে থানার এসআই ওমর ফারুক ঘটনাস্থলে গিয়ে মাদক ব্যবসায়ী লিজা ও নিরবকে আটক করে থানায় নিয়ে যায়।

    এঘটনায় এসআই ওমর ফারুক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক লিজা, নিরব ও পলাতক ফরিদ হাওলাদারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এলাকাবাসীর দাবি লিজা বেগম, তার স্বামী আসাদুল ও ফরিদ হাওলাদার দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসা করে আসছে।

    এলাকার তরুণ প্রজন্মের হাতে ইয়াবা তুলে ধ্বংস করছে তাদের। আমরা এলাকাবাসী দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। এর আগেও মাদক ব্যবসায়ী লিজা এবং ফরিদ পুলিশের হাতে একাধিকবার আটক হলেও পরবর্তীতে ছাড়া পেয়ে আবারো মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Nel paragrafo forza abbiamo analizzato il bonus in assenza di tenuta anche le maniera piu comuni verso ottenerlo

    Le piuttosto comuni sono il bonus di benvenuto di nuovo colui intitolato ai giocatori appunto registrati Anche scegliendo i migliori...