More

    ভোলায় পরকীয়া করায় নারীকে জুতার মালা পরিয়ে চুল কর্তন

    অবশ্যই পরুন

    অনলাইন ডেস্ক: পরকীয়ার অভিযোগ এনে ভোলার এক নারীকে প্রকাশ্যে গলায় জুতার মালা পরিয়ে চুল কেটে দেন প্রভাবশালীরা।  রোববার বেলা ১১টার দিকে হারুনের হাট সংলগ্ন নতুন বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। হেনস্তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়। এদিন সন্ধ্যায় ওই নারী বোরহানউদ্দিন থানায় একটি অভিযোগ দায়ের করেন।

    স্বামী পরিত্যক্তা ওই নারী ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের বাসিন্দা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বড়মানিকা ৫নং ওয়ার্ডের মো. হুমায়ুন কবির নিজ হাতে ওই নারীর গলায় জুতার মালা পরিয়ে দেন।

    এ সময় তার সঙ্গে আরও কয়েকজন উপস্থিত থেকে ভিডিও ধারণ করেন। স্থানীয়রা জানান, পরকীয়ার অভিযোগে শাস্তি দেওয়ার নামে ওই নারীকে এভাবে নির্যাতন করা হয়। তবে অনেকে এটিকে বিচারবহির্ভূত নির্যাতন বলে নিন্দা জানিয়েছেন।

    মানবাধিকারকর্মীরা বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা সমাজে নারী নির্যাতনের প্রবণতা বাড়াতে পারে। অভিযুক্ত হুমায়ুন কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওরা বহুদিন ধরেই অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। কয়েক মাস আগেও হাতেনাতে ধরা পড়েছিল।

    তাই এবার বিচার করেছি—চুল কেটে জুতার মালা দিয়েছি। এরপর তাদের বিয়ে হবে। ঘটনার ব্যাপারে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, ভুক্তভোগী নারী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Estrategias_precisas_y_plinko_online_para_dominar_el_azar_con_cada_tirada_emocio

    Estrategias precisas y plinko online para dominar el azar con cada tirada emocionanteComprendiendo la Probabilidad y el Azar en...