More

    উজিরপুরে দূর্গা পূজায় নিরাপত্তা নিশ্চয়তায় মাঠে থাকবে রাজনৈতিক দল

    অবশ্যই পরুন

    অনলাইন ডেস্ক: বরিশাল জেলার উজিরপুরে আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় উৎসব শারদীয় দূর্গোৎসবকে ঘিরে নিরাপত্তা নিশ্চয়তায় মাঠে থাকবে বিএনপি, জামায়াতে ইসলামী,ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। গত বৃহস্পতিবার উজিরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ ঘোষণা দেন নেতাকর্মীরা।

    এবছর ১১২টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজা উৎসব উদযাপন করবে হিন্দু ধর্মাবলম্বীরা। আগামী ২৮ সেপ্টেম্বর পূজা শুরু হবে এবং ২ অক্টোবর পূজা শেষ হবে। প্রতিটি পূজা মন্ডপগুলোতে উপজেলা প্রশাসন ও উজিরপুর মডেল থানা পুলিশের পাশা-পাশি নিরাপত্তায় পাহাড়ায় থাকবে বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।

    উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা ও উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান স্বাচ্ছন্দ্যে শারদীয় দূর্গোৎসব উদযাপনের লক্ষ্যে উপজেলা জুড়ে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। অপৃত্তিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত পুলিশ ও আনসার প্রহরায় থাকবে। এছাড়া সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন উজিরপুর মডেল থানা পুলিশ ও উপজেলা প্রশাসন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কারাগারে মৃত্যুবরণ করলেন ছাত্রলীগের সাবেক সভাপতি

    মেহেদী হাসান শান্ত,দুমকি পটুয়াখালী প্রতিনিধিঃ দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শফিকুল ইসলাম খান কারাগারে মৃত্যুবরণ করেছেন। কারা কর্তৃপক্ষ...