More

    কালকিনিতে গরুর মাংস বিক্রিতে কঠোর নির্দেশনা, প্রত্যয়নপত্র বাধ্যতামূলক

    অবশ্যই পরুন

    মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি পৌরসভায় গরুর মাংস বিক্রির ক্ষেত্রে নতুন ও কঠোর নির্দেশনা জারি করেছে পৌর প্রশাসন। এখন থেকে গরু জবাই করার পূর্বে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও পৌরসভার কর্মকর্তাদের উপস্থিতিতে প্রত্যয়নপত্র গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।

    পৌর প্রশাসক ও কালকিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ-উল-আরেফীন এই নির্দেশনা জারি করেন। তিনি বলেন, “গরুর মাংসের গুণগত মান নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে যে কোনো সময় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

    তিনি আরও জানান, জনস্বাস্থ্য রক্ষায় গরু জবাইয়ের আগে পশুটি সুস্থ ও উপযুক্ত কিনা তা যাচাই করাই এই নিয়মের মূল লক্ষ্য। এতে করে অসুস্থ বা রোগাক্রান্ত গরুর মাংস বাজারে বিক্রি হওয়ার সুযোগ থাকবে না।

    পৌর এলাকার কসাই ও মাংস বিক্রেতাদের ইতোমধ্যেই এ বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। নির্দেশনা বাস্তবায়নে নিয়মিত তদারকি চালাবে পৌরসভা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Be involved in some lighter moments challenges and you can objectives in return for advantages

    If this is a gaming webpages for your https://hrvatska-lutrija-hu.com/ requirements, strike the on the-page banners and get been now....