More

    পিরোজপুরে জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন

    অবশ্যই পরুন

    পিরোজপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পিরোজপুর জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

    আংশিক এই আহ্বায়ক কমিটিতে নজরুল ইসলাম খানকে আহ্বায়ক ও সাইদুল ইসলাম কিসমতকে সদস্যসচিব ও এলিজা জামানকে ১ম যুগ্ম আহ্বায়ক এবং অধ্যাপক আলমগির হোসেনকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

    রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

    দলীয় সূত্রে জানা যায়, পিরোজপুর জেলা বিএনপিকে আরও সাংগঠনিকভাবে শক্তিশালী ও গতিশীল করতে আংশিক কমিটি গঠন করা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে কাজ করবেন বলে আশা করছেন পিরোজপুর জেলা বিএনপির নেতাকর্মীরা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...