More

    আগৈলঝাড়ায় আনসার নিয়োগে অনিয়মের অভিযোগ

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় ১শত ৫৯টি পূজা মণ্ডপে আনসার সদস্য নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে কর্মকর্তা ও ইউনিয়ন কমান্ডারদের বিরুদ্ধে। আনসারের প্রশিক্ষণ নেই এমন সদস্যদের অর্থ নিয়ে নিয়োগ দেওয়াসহ বিভিন্ন ধরনের অনিয়মের কাজে সহযোগিতা করছে উপজেলা আনসার—ভিডিপি কর্মকর্তা আয়শা সুলতানা।

    গতবছরও এই কর্মকর্তার বিরুদ্ধে আনসার সদস্য নিয়োগে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশ হলেও তিনি এখনও বহাল তবিয়তে রয়েছেন। স্থানীয় ও নাম না প্রকাশের শর্তে একাধিক আনসার সদস্য সূত্রে জানা গেছে, উপজেলার ৫টি ইউনিয়নের ১ শত ৫৯টি পূজা মণ্ডপে ৯ শত ৬৬ জন অনসার সদস্য উপজেলা আনসার—ভিডিপি অফিস থেকে নিয়োগ দেওয়া হয়। এরমধ্যে পুরুষ ৬শত ৫০ জন ও মহিলা ৩ শত ১৬ জন। এরমধ্যে গুরুত্বপূর্ণ ৯টি পূজা মণ্ডপে ৮জন করে আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়।

    বাকী ১ শত ৫০টি পূজা মণ্ডপের প্রতিটি মণ্ডপে ৬ জন করে আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়। উপজেলা আনসার—ভিডিপি কর্মকর্তা আয়শা সুলতানার নির্দেশে ইউনিয়ন আনসার কমান্ডাররা প্রতিজন আনসার সদস্যের কাছ থেকে অনলাইন ও কাগজপত্র ঠিক করার জন্য ৬শত করে টাকা উত্তোলন করেন। এছাড়াও যাদের আনসারের প্রশিক্ষণ নেই তাদের কাছ থেকে ১ থেকে দেড় হাজার পর্যন্ত টাকা উত্তোলন করে তাদের পূজা মণ্ডপে আনসার সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

    অধিকাংশ পূজা মণ্ডপে ৬ জনের স্থলে আনসার সদস্য উপস্থিত ছিলো ৪ থেকে ৫ জন। নাম না প্রকাশের শর্তে একাধিক পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা জানান, গতবছর পূজা মণ্ডপে ৬ জন আনসার সদস্যের জায়গায় ৪ জন দায়িত্ব পালন করলেও সিসিতে ৬ জন আনসার সদস্যের নামের স্বাক্ষর নেন। এবছরও ৬ জন আনসার সদস্য থাকার কথা থাকলেও অনেক মণ্ডপে ছিলো ৪—৫জন।

    ব্যাপারে উপজেলা আনসার—ভিডিপি কর্মকর্তা আয়শা সুলতানা বলেন, কেউ যদি আনসার সদস্য নিয়োগে টাকা নিয়ে থাকে, তথ্য দেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রশিক্ষণ ছাড়া কেউ আনসার সদস্য হিসেবে পূজা মণ্ডপের দায়িত্ব পালন করতে পারবে না। জেলা আনসার—ভিডিপি পরিচালক মো. আব্দুস সামাদ বলেন, পূজা মণ্ডপে আনসার সদস্য নিয়োগে কোন অনিয়মের ঘটনা ঘটলে তাৎক্ষণিক ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

    ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক বলেন, প্রশিক্ষণ ছাড়া আনসার সদস্য পূজা মণ্ডপে দায়িত্ব পালন করার কোন সুয়োগ নেই। আনসার সদস্য নিয়োগে অর্থ ও ৬ জনের স্থলে ৪—৫ জন দায়িত্ব পালন করে থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    The best payment on-line casino web sites are right for the fresh new and you will experienced people

    These https://royalbet-dk.eu.com/ types of platforms keep in mind that dangers are always growing, so that they take all the...