More

    বানারীপাড়ায় জামায়াত প্রার্থী মাষ্টার আব্দুল মান্নানের গণসংযোগ

    অবশ্যই পরুন

    রাহাদ সুমন, বানারীপাড়া প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল -২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির আলহাজ্ব মাস্টার আব্দুল মান্নান বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজারে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় ও গণসংযোগ করে লিফলেট বিতরন করেন। এ সময়ে তিনি মাদক, দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত মানবিক বানারীপাড়া গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

    তিনি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করে তার নির্বাচনী প্রতীক দাড়িপাল্লার প্রতি সমর্থন রাখার জোর দাবি জানান ।

    রবিবার (১৯অক্টোবর) সকালে মতবিনিময় ও গনসংযোগে পৌর জামায়াতের আমির কাওছার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আশিকুল ইসলাম আজাদ, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি হাফেজ মেহেদী হাসানসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পটুয়াখালীতে আরও দুই কৃষকদল নেতা বহিষ্কার

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষকদের ওপর হামলার ঘটনায় এবার আরও দুই নেতাকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী কৃষকদল। মঙ্গলবার...