More

    ব্রিজের সংযোগ সড়ক নির্মাণ না করায় আগৈলঝাড়ায় কোটি টাকার ব্রিজের নির্মাণ কাজ দুই বছরেও শেষ হয়নি 

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় কোটি টাকা ব্রিজের নির্মাণ কাজ দুই বছরেও শেষ করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠান। ওই ব্রিজের সংযোগ সড়ক নির্মাণ না করায় বর্তমানে ওই ব্রিজ স্থানীয়দের কোন কাজেই আসছে না। এতে স্থানীয়দের মাঝে ক্ষোভ সৃষ্টি হলে তারা স্থানীয় প্রভাবশালী ঠিকাদারের ভয়ে কিছুই বলতে পারছেন না।

    স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের কোলাদধোয়া খালের উপর লোকজনের পারাপারের সুবিধার জন্য ২০২৩ সালের ১২ এপ্রিল ১ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে খালের উপর ব্রিজ নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়। টেন্ডারে মুলাদী উপজেলার বান্দ রোডের মেসার্স পাপ্পু এন্টারপ্রাইজ নামে ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি পায়।

    ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি পেয়ে ২০২৩ সালের ৬ আগস্ট কাজ শুরু করেন। ঠিকাদার প্রতিষ্ঠান ব্রিজের ঢালাই’র কাজ শেষ করলেও দুই পাশের সংযোগ সড়কের কাজ না করায় বর্তমানে কোটি টাকার ব্রিজ কোন কাজেই আসছে না।

    সাতমাস পূর্বে ঠিকাদার প্রতিষ্ঠান ব্রিজটি ঢালাইর কাজ শেষ করলেও সংযোগ সড়ক নির্মাণ ছাড়াই ব্রিজটি ফেলে রাখে। যার কারণে ওই কোটি টাকার ব্রিজ দিয়ে কোন লোকজন চলাচল করতে পারছে না। স্থানীয় একাধিক লোকজন জানান, ওই ব্রিজ নির্মাণ কাজ শেষের পরে যে সময় ছিল তাতে সংযোগ সড়ক নির্মাণ করা যেত। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান ইচ্ছা করেই নির্মাণ করেননি। এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা বলেন, ওই ব্রিজের টেন্ডারটি হয়েছিল ২০২৩ সালে।

    আমি যোগদান করেছি ২০২৫ সালের মাঝামাঝি সময়। তবে আমি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ওই কাজের ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক মো. বাদল হোসেন বলেন, আমার প্রতিষ্ঠানের নামে কাজ হলেও আমি কাজ করতে পারিনি। আমার কাছ থেকে জোর করে আওয়ামীলীগের সময় স্থানীয় আওয়ামীলীগের লোকজন কাজটি নিয়েছিল।

    পরে তারাও কাজ করতে পারেনি। এখন স্থানীয় ঠিকাদাররা কাজটি করছে। তাদের সাথে যোগাযোগ করে দ্রুত সংযোগ সড়ক নির্মাণের ব্যবস্থা করবো।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Daytonaspin External Mediators: When and Who

    ContentsWhen to Escalate an Issue to a MediatorOfficial Gambling Commissions and Licensing AuthoritiesRequired Documentation for Your CaseThe Step-by-Step Mediation...