More

    হাসিনা-হামিদ-ওবায়দুল কাদেরসহ ১৭২ জনের নামে মামলা

    অবশ্যই পরুন

    বগুড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৭২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

    বৈষম্যবিরোধী আন্দোলনে আহত মো. আরাফ বাদী হয়ে জেলা সদর থানায় বুধবার রাতে এ মামলা দায়ের করেন। আরাফ বগুড়া শহরের নাটাইপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে।

    বৃহস্পতিবার ওই থানার ওসি হাসান বাসির বিষয়টি নিশ্চিত করেছেন।

    ওসি জানান, এই মামলায় সাবেক তথ্য ও প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, শিক্ষামন্ত্রী দীপুমনি, স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সাবেক মহিলা সাংসদ ডরথী রহমান, খাদিজা খাতুন শেফালী, বগুড়া-১ আসনের ২০২৪ সালের জাতীয় নির্বাচনে অংশ নেয়া শাহজাদী আলম লিপি, স্বাধীনতা চিকিৎসক পরিষদ বগুড়া সভাপতি সামির হোসেন মিশুসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৭২ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়ছে। এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ২৫০-৩০০ জন।

    এজাহার সূত্রে জানা যায়, আহত আরাফ বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন। ২০২৪ সালের ৩ আগস্ট দুপুরে শহরের বড়গোলা এলাকায় আন্দোলনরত অবস্থায় থানা মোড়ে দিকে এগিয়ে আসে। এসময় আসামিরা গুলি ছুঁড়লে আরাফ গুলিবিদ্ধ হয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় আন্দোলনরত ছাত্র-জনতা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসা গ্রহণ করেন।

    মামলার বাদী আরাফ জানান, তার শরীরে ৪৩টি ছররা গুলি লাগে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Stake European vs American Roulette

    SommaireLes Règles Fondamentales et la Différence Cruciale du ZéroAnalyse de l'Avantage de la Maison (RTP)Stratégies de Paris et Gestion...