More

    জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য দেয়া সরকারী গরু জবাই করে বিক্রি করার অভিযোগ

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য উপজেলা মৎস্য অফিস থেকে জেলেদের মাঝে গরু বিতরণ করা হয়। সরকারী নির্দেশ অমান্য করে সেই গরু আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের আহুতি বাটরা গ্রামের এক জেলে বিক্রি করে দিয়েছে। এমনকি তার বসত ঘরের সামনে বসে ওই গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে ওই জেলের বিরুদ্ধে।

    তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা মৎস্য কর্মকর্তা। মানিক মল্লিক। স্থানীয় সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নের জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য উপজেলা মৎস্য অফিস থেকে চলতি বছরের ১৭ জুন ৯৫ জন জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়। উপজেলার আহুতি বাটরা গ্রামের রহমালী মোল্লার ছেলে মৎস্য অফিসের ১০০৬০২০০৭৯০০০২৮৮ নং কার্ডধারী জেলে আব্দুর রব মোল্লা একটি বকনা বাছুর পায়।

    ওই বকনা বাছুর মৎস্য অফিসকে না জানিয়ে সরকারী নির্দেশ অমান্য করে গরু পাওয়ার পাঁচ মাস না হতেই আব্দুর রব মোল্লা নিজ বসত ঘরের সামনে ওই গরু জবাই করে বিক্রি করে। এঘটনা জানতে পেয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। এব্যাপারে জেলে আব্দুর রব মোল্লা মৎস্য অফিসের দেওয়া গরু পাশ্ববতীর্।

    বাড়ির চাঁন মিয়া মোল্লার ছেলে শহিদ মোল্লার কাছে বিক্রির কথা স্বীকার করে বলেন, শহীদ মোল্লা আমার বসত ঘরের সামনে বসে ওই গরু জবাই করে ভাগা দিয়ে বিক্রি করেছে।

    এ ব্যাপারে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক বলেন, আমাদের দপ্তরের দেওয়া গরু বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। কেউ বিক্রি করে থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    A newcomer’s glance at online casino navigation that keeps things surprisingly simple

    Navigating an online casino can feel daunting at first, yet many platforms offer straightforward layouts that ease newcomers into the experience without overwhelming complexity.