More

    ইন্দুরকানীতে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টায় থানায় মামলা; গ্রেফতার- ১

    অবশ্যই পরুন

    ইন্দুরকানী ( পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইয়াছিন (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে ইন্দুরকানি থানা পুলিশ । বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলা ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত ইয়াসিন হাওলাদার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের মৃত: মনির হাওলাদারের ছেলে।

    ঘটনা সূত্রে জানা যায়, গত বুধবার (৫ নভেম্বর) বিকেলে স্কুল ছাত্রী তার বোনের বাড়ি থেকে বিকেলে ইন্দুরকানী বাজারে প্রাইভেট পড়তে যাবার পথে অভিযুক্ত ইয়াছিন সহ ৩-৪ জন বখাটে মিলে স্কুল ছাত্রীকে জোর করে ইজি বাইক থেকে নামিয়ে ফায়ার সার্ভিসের পূর্ব পাশে একটি সুপারী বাগানের ভিতরে নিয়ে যায়। পরে স্কুল শিক্ষার্থীর হাতে থাকা মোবাইল ফোন কেড়ে নিয়ে সেখানে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।

    পরে স্কুল শিক্ষার্থীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ইয়াছিন সহ বখাটেরা পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর বোন রুনা আক্তার বাদী হয়ে ইয়াসিন হাওলাদারকে প্রধান আসামী করে বৃহস্পতিবার রাতে ইন্দুরকানী থানায় মামলা দায়ের করেন।

    মামলায় অন্যান্য আসামিরা হলেন দক্ষিণ ইন্দুরকানী গ্রামের বাসিন্দা মিজানুর রহমান শেখ ছেলে মোঃ নাজমুল শেখ (২০), ইয়াছিন গাজীর ছেলে মোঃ রাজু গাজী (২০) এবং তোফাজ্জেল আকনের ছেলে জিহাদ আকন (২২)। ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ মোস্তফা জাফর বলেন, ঘটনার বিষয়ে ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আমরা ১জনকে গ্রেফতার করেছি বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Pursue all of us to your social network getting surprise freebies and you will exclusive people situations

    LuckyLand are a legal U All of our greatest-level players discovered consideration service, early usage of the fresh games launches,...