More

    আগৈলঝাড়ায় তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

    আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের মৃত মাজেদ ফড়িয়ার ছেলে মো. সাইদুল ফড়িয়া (৩৪) ও ফুল্লশ্রী গ্রামের লালন পাইকের ছেলে রাশেদ পাইক (২৭)কে মাদক ব্যবসায়ী সাইদুলের বাড়ি থেকে গতকাল সকালে ২শত ১০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ এসআই ওমর ফারুক গ্রেপ্তার করে।

    এঘটনায় এসআই ওমর ফারুক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। এছাড়া উপজেলার বাকাল ইউনিয়নের পূর্ব পয়সা গ্রামের বাদশা বখতিয়ারে ছেলে আলামিন বখতিয়ার (৩১)কে ৫৮ গ্রাম মাদকদ্রব্য। গাঁজাসহ গোপালসেন থেকে গ্রেপ্তার করে এসআই আব্দুল্লাহ আল মামুন।

    এসআই আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। দুই মামলায় গ্রেপ্তারকৃত তিন আসামীকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    A newcomer’s glance at online casino navigation that keeps things surprisingly simple

    Navigating an online casino can feel daunting at first, yet many platforms offer straightforward layouts that ease newcomers into the experience without overwhelming complexity.