More

    চরবাংলায় কৃষি খাস জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর গলাচিপায় চরবিশ্বাস ইউনিয়নের চরবাংলা এলাকায় সরকারি কৃষি খাস জমি জোরপূর্বক দখলের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় চরবাংলার পোটকারচর এলাকায় দুই শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে স্থানীয়রা বিক্ষোভ মিছিলও করেন।

    মানববন্ধনে বক্তব্য দেন চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ফোরকান হাওলাদার, চরবাংলা ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হাওলাদার, স্থানীয় বাসিন্দা মনির হাওলাদার, মো. জাহাঙ্গীর হাওলাদার, মোক্তার হোসেন হাওলাদার, মো. আরিফ, আজিজুল শিকদার, মোসা. রেপতি বেগম ও পিয়ারা বেগম প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন, ভূমি অফিস থেকে প্রত্যায়ন পাওয়া ভূমিহীন কৃষকরা চাষাবাদে নামলে একটি ভূমিদস্যু চক্র জোরপূর্বক কৃষি খাস জমি দখলের চেষ্টা করছে। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিএনপি নেতা আলী আশরাফ মোল্লার নির্দেশে ভূমিদস্যু গ্রুপ কৃষকদের তরমুজ ক্ষেতের ঘর ভেঙে হামলা চালায়। বাধা দিতে গেলে কৃষকদের মারধর করা হয়।

    এতে একাধিক কৃষক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। আহতদের বিরুদ্ধে আবার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন কৃষক সমিতির সভাপতি সিরাজ খা। তারা আরও বলেন, সিরাজ খা ভূয়া ‘বিত্তবান কৃষক সমবায় সমিতি’র সভাপতি পরিচয়ে খাস জমি ইজারা নিয়ে তার সহযোগী শাহাবুদ্দিন তালুকদার, জালাল তালুকদার, ফারুক মীরসহ কয়েকজনের মাধ্যমে দীর্ঘদিন ধরে জমি ভোগদখল ও চাঁদাবাজি করছে।

    প্রকৃত ভূমিহীনদের নামে ডিসিআর না দিয়ে চরবাংলার বাইরের লোকজনের নামে টাকা নিয়ে ডিসিআর আনা হচ্ছে। দীর্ঘ ১৭ বছর রাজনৈতিক কারণে ভূমিহীনরা জমি ভোগদখল করতে পারেনি। এখন আনোয়ার হাওলাদারের নেতৃত্বে যখন প্রকৃত ভূমিহীনরা জমিতে ভোগদখল ও চাষাবাদ শুরু করতে চাইছে তখনই ভূমিদস্যু চক্র বাধা দিচ্ছে। মানববন্ধন থেকে বক্তারা দ্রুত ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, প্রকৃত ভূমিহীন কৃষকদের মাঝে খাস জমি বণ্টনের নিশ্চয়তা এবং মিথ্যা মামলা প্রত্যাহার ও হামলার ঘটনায় দায়ীদের শাস্তির দাবি জানান। এ বিষয়ে চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফোরকান হাওলাদার বলেন, “চরবাংলার সংঘর্ষে ইউনিয়ন বিএনপির সভাপতি বাকের বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদককে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে। প্রকৃতপক্ষে এটি ভূমিহীন জনগণ ও সমবায় সমিতির দ্বন্দ্ব। বিএনপি নেতাদের নামে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

    অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আশরাফ মোল্লা বলেন, আমার রাজনৈতিক প্রতিপক্ষ টাকা দিয়ে মানববন্ধন করাচ্ছে। চরবাংলার খাস জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিত্তহীন কৃষক সমবায় সমিতি ভোগদখলে আছে সরকারও তাদের ডিসিয়ার দিয়েছে।

    কিন্তু ভূমিদস্যুরা কৃষকদের চাষাবাদে বাঁধা দিয়েছে। আমি রাজনীতি করি ভুক্তভোগীরা আমরা কাছে আসলে আমি শুধু তাদের আইনি সহায়তা নিতে পরামর্শ দিয়েছি। এর বাইরে কোনো সংশ্লিষ্টতা নেই।

    তিনি নিজের বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন বলে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। গলাচিপা থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. জিলোন শিকদার জানান, চরবাংলার ঘটনায় উভয় পক্ষই পৃথক এজাহার দিয়েছে। এতে প্রায় ৫৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ব্যক্তিকে আসামি করা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৩ নবেম্বর) পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরবাংলায় খাস জমির দখলকে কেন্দ্র করে সম্প্রতি ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে।

    এতে ৬০ জন কৃষক ও দুই নারী আহত হন। আহতদের মধ্যে ২৫ জনকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, বাকিরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Advertising value issues only adopting the over conditions, qualifications, account laws, and withdrawal standards are clear

    So that the equity regarding casino games, gamble during the authorized and you can managed casinos An informed a real...