More

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগৈলঝাড়ায় চার প্রার্থীর মনোনয়ন ফরম

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল—১ (গৌরনদী—আগৈলঝাড়া) আসনে চারজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গতকাল মঙ্গলবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগৈলঝাড়া সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক’র কাছ থেকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপন এর পক্ষে নেতা—কমীর্রা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

    এসময় উপস্থিত ছিলেন, হাইকোর্টের সহকারী এটর্নি জেনারেল এ্যাডভোকেট কেএম রেজাউল ফিরোজ রিন্টু, উপজেলা বিএনপি’র আহবায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, জেলা উত্তর বিএনপি’র সদস্য শাহ মোহাম্মদ বখতিয়ার, সরোয়ার হোসেন মিয়া। ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রার্থী রাসেল সরদার মেহেদী নিজে দলীয় নেতা—কমীর্দের নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

    এসময় তার সাথে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আগৈলঝাড়া উপজেলা সেক্রেটারী মো. পারভেজ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ ইমরান, গৌরনদী উপজেলা সহ—সভাপতি মাওলানা আবু ইউসুফ, সেক্রেটারী মাওলানা মো. এমদাদুল হক, নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক হাফেজ মাওলানা আসাদুল্লাহ। বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোহবানের পক্ষে সম্প্রতি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন উপজেলা বিএনপি’র যুগ্ম—আহবায়ক মো. মাহাবুবুল ইসলাম মাহাবুব।

    নাগরিক ঐক্যের প্রার্থী মো. স্বপন সরদারও আগৈলঝাড়া সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক’র কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating casino king’s bonus maze feels less like luck and more like a game of wits

    Navigating the layers of casino king’s bonus system often demands strategy and patience, revealing a complexity that goes beyond mere chance and invites thoughtful decision-making.