More

    আগৈলঝাড়ায় উপজেলা শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে উপজেলা শ্রমিকলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে গতকাল বুধবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

    আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক জানান, মঙ্গলবার রাতে উপজেলার বাকাল ইউনিয়ন ফুল্লশ্রী গ্রামের মৃত সোনামদ্দিন খলিফার ছেলে উপজেলা শ্রমিকলীগের সদস্য মো. আসাদুজ্জামান খলিফা (৫০)কে উপজেলা সদরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে এসআই আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার করেন।

    গতকাল বুধবার সকালে গ্রেপ্তারকৃত শ্রমিকলীগ নেতাকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের মটরসাইকেল ভাঙচুর ও ছিনতাই’র মামলায় গ্রেপ্তার করা হয়। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মো. আসাদুজ্জামান খলিফাকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    রাজাপুরে বিএনপির বিরুদ্ধে জামায়াতের কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ, সংবাদ সম্মেলন

    মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে...