More

    ভাড়া নিয়ে আত্মসাৎকৃত ইজিবাইক উদ্ধার, আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮

    অবশ্যই পরুন

    ভাড়া নিয়ে আত্মসাৎ করা একটি ইজিবাইক উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর। র‍্যাব জানায়, এলিট ফোর্স র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গিবাদ, সন্ত্রাস, চাঁদাবাজি, চোরাচালান ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে আপোষহীন ভূমিকা রেখে কাজ করে আসছে।

    এরই ধারাবাহিকতায় মাদারীপুর সদর থানার একটি ইজিবাইক আত্মসাৎ মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তার করা হয়। র‍্যাবের প্রাপ্ত তথ্যমতে, আসামি ইয়ামিন মীর (২২) ও তার মা নাজমা (৫৩), উভয়ই মাদারীপুর জেলার কালাইমারা এলাকার বাসিন্দা। নাজমা নিজেকে জিম্মাদার করে গত ২৮ নভেম্বর ২০২৫ তারিখে বাদী আমির হোসেন মোল্লার মালিকানাধীন একটি বোরাক ব্র্যান্ডের লাল রঙের ইজিবাইক (মূল্য আনুমানিক ২ লাখ ৮০ হাজার টাকা) দৈনিক ভাড়ায় চালানোর জন্য নেন। পরদিন ২৯ নভেম্বর সকাল ৮টার দিকে ইয়ামিন মীর ইজিবাইকটি নিয়ে গ্যারেজ থেকে বের হলেও আর ফেরত আসেননি।

    এ ঘটনায় ভুক্তভোগী বাদী ২ ডিসেম্বর ২০২৫ তারিখে মাদারীপুর সদর থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব-৮, সিপিসি-৩ এর একটি দল ২ জানুয়ারি ২০২৬ রাত ১১টা ৫০ মিনিটে মাদারীপুর সদর থানাধীন মোস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে আসামি ইয়ামিন মীরকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তিনি ইজিবাইক আত্মসাতের কথা স্বীকার করেন।

    গ্রেপ্তারকৃত আসামির দেওয়া তথ্যমতে মাদারীপুর জেলার শিবচর থানাধীন যাদুয়ারচর গাছিবাড়ি এলাকা থেকে আত্মসাৎকৃত ইজিবাইকটি উদ্ধার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত ইজিবাইকটি মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

    স্বাক্ষরিত মীর মনির হোসেন

    পুলিশ সুপার কোম্পানি

    কমান্ডার র‍্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navegar por los mejores casinos online en España sin perderse en la multitud de opciones

    La variedad de opciones en los casinos online en España puede resultar abrumadora, pero conocer sus características clave ayuda a elegir con confianza y disfrutar de la experiencia que mejor se adapta a cada jugador.