More

    বাকেরগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গ্রাম পুলিশদের নিয়ে প্রচারণা সভা

    অবশ্যই পরুন

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বাকেরগঞ্জে গ্রাম পুলিশদের নিয়ে এক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।

    ৭ জানুয়ারি দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে এ সভার আয়োজন করা হয়। বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা বদরুল আমিন খান, প্রেস ক্লাব সভাপতি আতাউর রহমান ( রোমান) আয়োজিত সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গ্রাম পুলিশদের দায়িত্ব পালনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

    ভোট কেন্দ্রে দায়িত্ব পালনের সময় নিরপেক্ষতা বজায় রাখা, ভোটকেন্দ্রের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তাদের ভূমিকা নিয়ে দিকনির্দেশনা দেন সভায় উপস্থিত কর্মকর্তারা বলেন , সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় গ্রাম পুলিশের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। তাদের নীতবাদ দায়িত্বশীলতাই হতে পারে নির্বাচন কালীন সুন্দর ও স্বচ্ছ পরিবেশের সহায়ক।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...