More

    বরিশালে বহিষ্কৃত ৩ নেতাকে দলে ফেরালো বিএনপি

    অবশ্যই পরুন

    দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অধিনে অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বহিষ্কার সাবেক তিন নেতাকে দলে ফিরিয়ে নিয়েছে বিএনপি।লিখিত আবেদনের প্রেক্ষিতে প্রায় আড়াই বছর পর বুধবার (৭ জানুয়ারি) তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়।

    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বহিষ্কারাদেশ প্রত্যাহারের এক চিঠিতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

    বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া তিন নেতা হলেন বরিশাল মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আমিনুল ইসলাম, হাবিবুর রহমান টিপু ও হারুন অর রশিদ।

    তাদের মধ্যে টিপু ও হারুন বরিশাল সিটির দুটি ওয়ার্ডে সাবেক কাউন্সিলর।
    দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেন ওই তিনজনসহ বিএনপির ১৯ নেতা। এ কারণে একই বছরের ৪ জুন মেয়র প্রার্থী কামরুল আহসান রুপনসহ বিএনপির ১৯ নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছিল বিএনপি।বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বহিষ্কারাদেশ প্রত্যাহারপত্রে উল্লেখ করা হয়েছে, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আপনাদের দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

    আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আপনাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হলো। তবে একইসঙ্গে বহিষ্কার হওয়া অপর নেতাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Simply how much Do Gambling establishment Buyers Generate from the 2024

    Traders when you look at the video game with more domestic advantage, such as for instance roulette if you...