More

    আগৈলঝাড়ায় পুলিশের অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়া উপজেলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন আগৈলঝাড়া উপজেলার বেলুহার গ্রামের খাদেম হোসেন মৃধার ছেলে রত্নপুর ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক মোঃ আসাদুল মৃধা (৪০)।

    আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খাঁন জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাতে থানার উপপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন যুবলীগ নেতা আসাদুল মৃধাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

    পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা কৃষকদলের সদস্য আশ্রাফুল সিকদারের চাঁদাবাজি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল বুধবার সকালে গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা আসাদুল মৃধাকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    উজিরপুরে ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কর্মকর্তার বিরুদ্ধে মৃত্যু ব্যক্তির টাকা নিয়ে প্রতারণার অভিযোগ

    উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলায় ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির হারতা এজেন্সি অফিসের এজিএম কৃষ্ণ কান্ত রায়ের বিরুদ্ধে মৃত্যু...