More

    আগৈলঝাড়ায় মাদক মামলার যাবৎজীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    ঢাকার মোহাম্মদপুর থানার মাদক মামলার যাবৎজীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে আগৈলঝাড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান জানান, উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. মাসুম হাওলাদারকে ২০১০ সালের ২৫ জুলাই বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ঢাকার মোহাম্মদপুর থানা পুলিশ গ্রেপ্তার করে।

    তখন মোহাম্মদপুর থানা পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে মাসুমকে আদালতে প্রেরন করে। মাসুম হাওলাদার আদালত থেকে জামিন নিয়ে আত্মগোপনে চলে যায়। তার অনুপস্থিতিতে ঢাকার একটি আদালত সম্প্রতি তাকে মাদক মামলায় যাবৎজীবন কারাদন্ড দেয়।

    এরপরে আগৈলঝাড়া থানার এসআই আব্দুল্লাহ আল মামুন রোববার রাতে তার নিজ এলাকা আমবৌলা গ্রাম থেকে মাদক মামলার যাবৎজীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মাসুম হাওলাদারকে গ্রেপ্তার করে বরিশাল আদালতে প্রেরন করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Detailed_strategies_from_beginner_tips_to_pro_play_with_zizobet_are_revealed

    Detailed strategies from beginner tips to pro play with zizobet are revealedUnderstanding the Fundamentals of ZizobetNavigating Account Settings and...