More

    আগৈলঝাড়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ জনতার হাতে আটক মাদক ব্যবসায়ী পীযুষ

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় জনতার হাতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবাসহ আটক হয়েছে মাদক ব্যবসায়ী শাহাদাত হোসেন পীযুষ। পরে এসআই ওমর ফারুক ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। জনতার হাতে আটক মাদক ব্যবসায়ী শাহাদাত হোসেন পীযুষের বাড়ি বাগধা ইউনিয়নের আস্কর গ্রামে।

    সে এর আগেও কয়েকবার পুলিশের হাতে মাদকসহ গ্রেপ্তার হয়েছিলো। এঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান জানান, গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার রত্নপুর ইউনিয়নের দুশমী বাজার থেকে ৪শত পিচ মাদকদ্রব্য ইয়াবাসহ উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী শাহাদাত হোসেন পীযুষকে একটি মটরসাইকেলসহ আটক করে স্থানীয় মারুফ হোসেন দোলন, শাওন হাওলাদার ও ফিরোজ শাহসহ প্রমুখ।

    পরে তাকে মারধর করে পুলিশকে সংবাদ দেয় স্থানীয়রা। এসআই ওমর ফারুক ঘটনাস্থলে গিয়ে চারশত পিচ ইয়াবা ও মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী শাহাদাত হোসেন পীযুষকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। থানার এসআই ওমর ফারুক বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    CasinoZer Dépôt USDT : TRC20 vs ERC20 vs BEP20

    SommaireComprendre les Réseaux Blockchain pour l'USDTComparaison Détaillée : Frais, Vitesse et LimitationsProcédure de Dépôt en USDT sur CasinoZerProblèmes Fréquents...