More

    আগৈলঝাড়ায় ঘুষের বিনিময়ে মূল আসামীদের বাদ দিয়ে চার্জশিট দাখিল

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় ঘুষের বিনিময়ে মূল আসামিদের বাদ দিয়ে চার্জশিট দেওয়ার অভিযোগে পুলিশের এসআই মিল্টন মণ্ডলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী। আগৈলঝাড়া থানার এসআই মিল্টন মন্ডলের বিরুদ্ধে পুলিশের প্রধান কার্যালয়ে মামলার বাদী এলবার্ট কর্মকারের মা সাবানা মজুমদার লিখিত অভিযোগ দায়ের করেছে।

    শনিবার সকালে আগৈলঝাড়া প্রেসক্লাবের হলরুমে উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামের মৃত দেব প্রসাদের স্ত্রী সাবানা (অপার্ মজুমদার) এই সংবাদ সম্মেলন করেন। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, জায়গা—জমির বিরোধ নিয়ে ২০২৫ সালের ২১ ডিসেম্বর সকালে আমাকে ফিরোজ ভাট্টির নেতৃত্বে ৭—৮ জনের একটিদল ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করে এবং আমার শরীরের কাপড় চোপড় ছিড়ে ফেলে।

    আমি চিৎকারের চেষ্টা করলে আমার গলায় গামছা দিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। গুরুতর অবস্থায় আমি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নিয়েছিলাম। এঘটনায় আমার ছেলে এলবার্ট কর্মকার বাদী হয়ে ২৬ ডিসেম্বর আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন আগৈলঝাড়া থানার এসআই মিল্টন মন্ডল। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিল্টন মন্ডল মামলার বাদীর সাথে কোন প্রকার যোগাযোগ না করে আসামীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ঘুষ নিয়ে ঘটনার সাথে জড়িত মুল আসামীদের বাদ দিয়ে ২০২৬ সালের ২৯ জানুয়ারী আদালতে অভিযোগপ ত্র(চার্জশিট) দাখিল করেন।

    চার্জশিট দেওয়ার ঘটনার সাথে জড়িত ছিল থানার এসআই আব্দুল্লাহ আল মামুন ও নুর মোহাম্মদ। মামলার মূল আসামীদের বাদ দেওয়ায় বাদী ও তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছে। যে কোন সময় তারা পুনরায় হামলার শিকার হতে পারে।

    যার কারণে মামলার তদন্তকারী কর্মকর্তা আগৈলঝাড়া থানার এসআই মিল্টন মণ্ডলের বিরুদ্ধে মামলার বাদী এলবার্ট কর্মকারের মা সাবানা (অর্পা মজুমদার) বাদী হয়ে ৫ মার্চ ঢাকা পুলিশের প্রধান কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন, যার নং—১০১। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাবানা (অপার্ মজুমদার)’র মেয়ে এলিজাবেথ কর্মকার, তার ননদ নমিতা কর্মকার প্রমুখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Wez udzial w F1 Casino i mozesz uczony wygrywac zostalem teraz!

    Osobiste zachety i mozesz zywe oferty Na rozgrywka zawodowi sportowcy w naszym kasynie F1 otrzymuja doladowania lub free spiny posiadania...